1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন নিম্ন আয়ের প্রায় ৭শ মানুষ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:18 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন নিম্ন আয়ের প্রায় ৭শ মানুষ

  • Update Time : Friday, June 14, 2024
  • 321 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকার নিম্ন আয়ের প্রায় ৭শ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব উপহার সামগ্রী বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্র্রেট ড. বদিউল আলম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ড.বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অঞ্জন দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমূখ।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলন। ঈদ উপহারের মধ্যে ছিল, চাল ১০ কেজি, ২লিটার তেল, ডাল ১ কেজি, পেয়াজ ২ কেজি, আলু ২ কেজি ও চিনি ৫০০ গ্রাম।

ঈদের আগে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী পেয়ে খুশি সুবিদাভোগীরা। এসময় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন তারা।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host