1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় প্রশাসনের হস্তক্ষেপে নদীতে মাছ মারার ফিক্সড ইঞ্জিন সরঞ্জাম অপসারণ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:13 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় প্রশাসনের হস্তক্ষেপে নদীতে মাছ মারার ফিক্সড ইঞ্জিন সরঞ্জাম অপসারণ

  • Update Time : Friday, April 11, 2025
  • 130 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের আড়িয়াল খাঁ কাকন নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে নদী থেকে মাছ নিধনের বাঁধ ও ফিক্সড ইঞ্জিন ব্যবহার করে মাছ মারার সরঞ্জাম অপসারণ করে এগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানের খবর পেয়ে অভিযুক্ত মাছ নিধনকারী জলদস্যুরা পালিয়ে যায়। 

বৃহস্পতিবার (১০এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার নির্দেশ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার ধর ও রায়পুরা থানা-পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host