1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:55 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • Update Time : Sunday, March 17, 2024
  • 270 Time View

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। শুরুতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরে মুক্তি যোদ্ধা সংসদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান লাইলা কানিজ লাকি, উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী, অফিসার ইনচার্জ ওসি সাফায়েত হোসেন পলাশ, উপজেলা সাবেক মুক্তি যোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর, থানা সেকেন্ড অফিসার আ: হালিম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টাস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এরপর উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রায়পুরা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে বিয়াম ল্যাবরেটরি শিল্পকলা অ্যাকাডেমির আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ রফিকুল ইসলাম।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host