1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:49 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত

  • Update Time : Saturday, March 2, 2024
  • 324 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদী রায়পুরায় ‌‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২মার্চ) সকালে পালিত হল জাতীয় ভোটার দিবস।

দিবসটি উপলক্ষে রায়পুরা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের যৌথ আয়োজনে যথাযোগ্য মর্যাদায় এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়।

এসময় উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহিদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আজহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল রফিকুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নুর উদ্দিন আহমেদ, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা প্রমুখ।

এসময় উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলাম বলেন, ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার। বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে। একসময় দেশের ভোটার তালিকায় কোটি ও লাখের উপরে ভুয়া ভোটার ছিল।

পরে ছবি ও হাতের আঙ্গুলের ছাপ সংযুক্ত ভোটার তালিকা করার মাধ্যমে বাংলাদেশে ভোটারদের নির্ভুল ও সঠিক তালিকা তৈরি সম্ভব হয়েছে। নির্বাচনের সময় দায়িত্ব মনে করে ভোটারদের ভোট প্রদানে আগ্রহ থাকা উচিত। তিনি আরও বলেন, সরকারের সঠিক নীতির কারণে আমরা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host