1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১০'জনকে জরিমানা - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:54 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১০’জনকে জরিমানা

  • Update Time : Wednesday, October 22, 2025
  • 123 Time View

এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরা পৌর এলাকার রেলগেইটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৌর শহরের রেলগেইটে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০ জনকে জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত মোট ৩হাজার ৫’শত টাকা অর্থদণ্ড আদায় করে।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল। তিনি জানান, রাস্তার পাশের দোকানগুলো সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অবৈধ পার্কিংয়ের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ ও দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১০টি মামলায় ১০ জনকে জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, রায়পুরার রেলগেইট এলাকায় দীর্ঘদিন ধরে দোকানপাট ও হকারদের কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হবে। অভিযানে রায়পুরা থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ সহযোগিতা করেন। প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং সড়কে স্বাভাবিক চলাচল ফিরতে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host