
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় সর্বজনীন পেনশন স্কিম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সামালগীর হোসেন, চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ড. শফিউল আযম কাঞ্চন, বিবিএল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সেরাজনগর পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন, সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মো. রফিকুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদসহ উপজেলায় অবস্থিত অন্যান্য স্কুলের প্রিন্সিপাল,প্রধান শিক্ষক/শিক্ষিকা, শিক্ষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত একটি ডকোমেন্টারী প্রদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান।
এসময় বক্তাগন সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বিষয়ে ব্যাপক প্রচার ও স্কিমের লক্ষ ও উদ্দেশ্য সাধারন মানুষকে অবহিতকরণে আহ্বান জানান তিনি।
এন’নস/এমনআ
Leave a Reply