1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় স্বর্ন ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার হত্যার প্রতিবাদে মানববন্ধন - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:49 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় স্বর্ন ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : Sunday, December 7, 2025
  • 101 Time View

এম নূরউদ্দিন আহমেদ :  নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়িতে স্বর্ন  ব্যবসায়ী প্রাণতোষ কর্মকারকে নির্মম ভাবে  হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ডিসেম্বর) সকালে রায়পুরা উপজেলা চত্বরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা নিহত প্রাণতোষ কর্মকারের হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে ন্যায়বিচারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূইয়া ইতু, উপজেলা যুব দলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান পনির হোসেন, ছাত্রদল নেতা সৈকত আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব মিঠু বর্মন, হিন্দু মহাজোটের সভাপতি শীতল দাস,সাধারণ সম্পাদক নারায়ন দাস,কলেজ শাখা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুসহ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন স্তরের মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host