1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় ১২ হাজার বিঘা জমি নদীতে বিলীন; নদী ভাঙ্গনের প্রতিকার চেয়ে এলাকা বাসীর মানববন্ধন - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:06 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় ১২ হাজার বিঘা জমি নদীতে বিলীন; নদী ভাঙ্গনের প্রতিকার চেয়ে এলাকা বাসীর মানববন্ধন

  • Update Time : Sunday, July 7, 2024
  • 289 Time View

সাইফুল ইসলাম জুয়েল :

নরসিংদীর রায়পুরার মির্জাচর ইসলামপুর মাদরাসা, মসজিদ, রাস্তাঘাট ও ফসলি জমি রক্ষার্থে শান্তিপুর হতে মির্জাচর পর্যন্ত মেঘনা নদীর উওর পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (৭ জুলাই) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা মির্জারচর ইউনিয়নের হতভাগ্য জনগন। আমরা দীর্ঘকাল থেকেই বঞ্জিত। মির্জাচর ইউনিয়ন মেঘনা নদী ধারা বেষ্টিত।আমাদের ইউনিয়নটি ৫ টি মৌজা নিয়ে গঠিত। তার মধ্যে ১ ও ৩ নং মৌজা সম্পূর্ন ৪ নং মৌজা আংশিক মেঘনা নদীর গর্ভে বিলিন হয়ে গেছে। শত শত পরিবার দিশেহারা হয়ে পড়েছে।

প্রায় ১২ হাজার বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে আর কিছু দিন ভাঙ্গন চলতে থাকলে অচিরেই হয়তোবা রায়পুরার মান চিত্র থেকে মির্জাচর ইউনিয়নটি মুছে যাবে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন নদীর ভাঙ্গন থেকে মির্জারচর ইউনিয়নকে রক্ষা করার জন্য স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবী জানাই।

এসময় মানববন্ধনে বক্তাব্য রাখেন, মোঃ জালাল উদ্দিন মাস্টার, মহরম আলী, রহমান, আমিনুল ইসলাম ও খাইরুল মিয়া প্রমূখ।

  • এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host