
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির রাজনীতিতে একটি অনন্য নাম- আব্দুর রহমান খোকন। তিনি শুধু একজন দক্ষ সংগঠকই নন, বরং দলের দুর্দিনে পরিক্ষিত সৈনিক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বারং বার। তৃণমূল থেকে উঠে আসা এই নেতার নেতৃত্বে রায়পুরা উপজেলা বিএনপি একাধিকবার সংগঠনের শক্ত ভিত গড়ে তুলেছে। তাই তৃনমুলের বিশ্বাস আব্দুর রহমান খোকনই রায়পুরা উপজেলা বিএনপির স্টিয়ারিং।
দলের প্রতি তাঁর অগাধ ভালোবাসা ও দায়িত্ববোধ তাঁকে দুই বারের সফল সাধারণ সম্পাদক হিসেবে বিশেষ মর্যাদা এনে দিয়েছে। দলের কঠিন সময়েও তিনি স্থির থেকেছেন, নেতৃত্ব দিয়েছেন সাহসিকতার সঙ্গে। তাঁর নেতৃত্বে সংগঠনের কর্মীরা পেয়েছেন দিকনির্দেশনা, ঐক্যের বার্তা ও অনুপ্রেরণা।
দলের রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণেও তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। সুখে-দুঃখে জনগণের পাশে থাকা, কর্মীদের প্রতি মমতা ও দায়িত্ববোধ তাঁকে করে তুলেছে রায়পুরা উপজেলা বিএনপির চালিকা শক্তি।
নেতাকর্মীরা মনে করেন, আব্দুর রহমান খোকনের বিচক্ষণ ও দৃঢ় নেতৃত্বে রায়পুরা উপজেলা বিএনপি আবারও সংগঠনের প্রাণ ফিরে পাবে।
Leave a Reply