1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরা পূর্বাঞ্চল বিএনপি'র আয়োজনে ইউরোপ বিএনপি নেতা ডালী নাসির উদ্দিনকে সংবর্ধনা - Narsingdir Notun Shomoy
April 19, 2026, 4:54 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরা পূর্বাঞ্চল বিএনপি’র আয়োজনে ইউরোপ বিএনপি নেতা ডালী নাসির উদ্দিনকে সংবর্ধনা

  • Update Time : Wednesday, July 2, 2025
  • 450 Time View

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরা পূর্বাঞ্চল বিএনপি’র আয়োজনে ইতালি বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, স্পেশাল এসিস্টেন্ট টু-দ্যা চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারি কমিটির সদস্য ডালি মো. নাসির উদ্দিনকে সিলেট শফর শেষে ভৈরব জান্নাত হোটেল এন্ড রিসোর্টে যাত্রা বিরতি উপলক্ষে এক বরেণ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, নরসিংদী -৫, রায়পুরা আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তা ছিলেন, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি মো. ফাইজুর রহমান।

এতে নরসিংদী জেলা যুবদলের সহ-সম্পাদক ও রায়পুরা পূর্বাঞ্চল বিএনপির সভাপতি এসএম রফিকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. তৌফিকুল হক তৌফিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মিন্টু, উপজেলা বিএনপি’র সহসাধারণ সম্পাদক মহসিন কবির চৌধুরী, ভৈরব উপজেলা যুবদলের সভাপতি মো. সুজন মিয়া, ইতালি গড়িজিয়া বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক সুমন আহমেদ সাগর, জেলা যুবদল নেতা হুমায়ুন সানী প্রমূখ।

এসময় সংবর্ধিত প্রধান অতিথি ডালী মো. নাসির উদ্দিন সকলকে দ্বিধা দ্বন্দ্ব ভুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host