রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা উত্তর পাড়া পূজা মণ্ডপের সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন অনিয়ম, অসহযোগিতা এবং পূজা উদযাপন উপলক্ষে মণ্ডপের খোঁজখবর না রাখার অভিযোগে পূর্বের সভাপতি শংকর চন্দ্র দত্তকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন সভাপতি হিসেবে বাবু সঞ্জীবন মালাকারকে মনোনীত করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মেথিকান্দা উত্তর পাড়া পূজা মণ্ডপে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় মণ্ডপের সাধারণ সম্পাদক হারাধন গোস্বামী, বাবু পরিমল চন্দ্র শীল (পরিমল স্যার), বাবু দীপক দত্ত, স্বপন রায়, শশীল চন্দ্র শীল ও টিটু পালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় মণ্ডপের সার্বিক কার্যক্রম পরিচালনা, পূজা উদযাপনে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। নতুন সভাপতি বাবু সঞ্জীবন মালাকারের নেতৃত্বে মণ্ডপের কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে উপস্থিত ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সাবেক সভাপতি শংকর চন্দ্র দত্তের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁর কোন সদুত্তর পাওয়া যায়নি। পরবর্তীতে বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রতিবেদনে যুক্ত করা হবে।
এননস/এমনআ