1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরা সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শীত বস্ত্র বিতরণ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:44 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরা সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শীত বস্ত্র বিতরণ

  • Update Time : Wednesday, February 5, 2025
  • 170 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদী রায়পুরায়, রায়পুরা সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ৩০ জানুয়ারী ২০২৫ ইং তারিখে রায়পুরা সাংবাদিক ফোরামের সকল সদস্যদের কে নিয়ে সর্বসম্মতি ক্রমে হারুন অর রশিদকে সভাপতি ও তানভীর মান্নানকে সাধারণ সম্পাদক করে ১১ বিশিষ্ট একটি কমিটি করা হয়।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় রায়পুরা সাংবাদিক ফোরামের কার্যালয়ে পরিচিতি সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির সভাপতি হারুন অর রশিদ।

এসময় সাধারণ সম্পাদক তানভীর মান্নানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক নির্বাহী সদস্য আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন,প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মো:ফরিদ উদ্দিন, রায়পুরা সাংবাদিক ফোরামের উপদেষ্টা মেহেদী হাসান রিপন,রায়পুরা পৌরসভার নির্বাহী অফিসার মনিরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক, সাধারণ সম্পাদক অজয় সাহা, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাধন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো ফরহাদ আলম, দপ্তর সম্পাদক রুমার মিয়া পথিক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, কোষাধক্ষ্য কাজী শাহাদাত হোসাইন, কার্যকরী সদস্য মো:বাবুল মিয়া, আলামিন মিয়া, দেলোয়ার হোসেন, মোশারফ হোসেন।

প্রধান অতিথি উপস্থিত সাংবাদিকদের মাঝে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা এবং বিভিন্ন উন্নয়নমূলক, শিক্ষামূলক, ও সন্ত্রাসীদের কাছে গিয়া তাদের ভিতরের কথা বের করে সংবাদ প্রকাশ করার জন্য আহ্বান করেন, পরে শীতার্তদের মাঝে প্রায় শতাধিক কম্বল বিতরণ করেন।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host