1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রাষ্ট্র কাঠামো মেরামত ও ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মতবিনিময়  - Narsingdir Notun Shomoy
April 19, 2026, 4:54 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রাষ্ট্র কাঠামো মেরামত ও ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মতবিনিময় 

  • Update Time : Tuesday, October 14, 2025
  • 146 Time View

এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরা উপজেলা ও পৌরসভা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের  ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভায় নেতাকর্মীদের উপস্থিতি জনসমাবেশে পরিণত হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে রায়পুরা পৌরসভা মাঠে উক্ত  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাজী ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদপুত্র  রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এন জামান, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, সিনিয়র যুগ্ম-আহবায়ক খালেদ হোসেন নাহিদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন, সদস্য সচিব ইয়াকুব আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, কেউ বিভ্রান্ত ছড়াবেন না। দল যখন মনোনয়ন দিবে তখন সবাই দেখবে। যিনি যোগ্য দল অবশ্যই তাকে মনোনীত করবেন। এর আগে বিভ্রান্ত ছড়িয়ে দলের ঐক্য বিনষ্ট করবেন না। স্থানীয় নেতাকর্মীদেরকে এসব বিভ্রান্তে কান না দেওয়ার আহবান করেন বক্তারা। তারা আরও বলেন, আমরা ঐক্যবদ্ধ রায়পুরা উপজেলা বিএনপি। দল যাকে মনোনয়ন দিবে আমরা সকলে মিলে তার পক্ষ হয়ে কাজ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host