
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা -২ প্রকল্পের আয়োজনে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে রায়পুরায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা -২ প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. আনোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান।
বিজ্ঞাপন : এখানে আপনার মূল্যবান বিজ্ঞাপন দিন
চেয়ারম্যান পদে লাইলা কানিজ লাকি ভোট চাইলেন
এসময় উপজেলা সহকারি কমিশনার ভূমি শফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মো. খলিলুর রহমান সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাবীব ফরহাদ আলম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো. আজাহরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তাগন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা – ২ এর মাধ্যমে দেশ ও বিদেশে প্রশংসা কুড়াচ্ছেন বলেও জানান।
এন’নস/এমনআ
Leave a Reply