1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় প্রতিবন্ধীকে চর দেওয়ায় সংঘর্ষে ১জন নিহত - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:57 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় প্রতিবন্ধীকে চর দেওয়ায় সংঘর্ষে ১জন নিহত

  • Update Time : Friday, April 5, 2024
  • 376 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় এক প্রতিবন্ধীকে থাপ্পর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চাঁন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পায় স্বজনরা। এর আগে শুক্রবার দুপুর ২ টায় রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল শিমুলতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত চাঁন মিয়া ওই এলাকার মৃত রহম আলীর ছেলে এবং সাবেক ইউপি সদস্য ভুইয়া মেম্বারের ভাই বলে জানা গেছে।

চাঁন মিয়ার মৃত্যুর বিষয়টি মুঠোফোনে সাংবাদিকদের নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ।

সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে এক প্রতিবন্ধী শিশুকে থাপ্পর দেওয়ার ঘটনা নিয়ে সোহেল ও চাঁন মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়৷ এক পর্যায়ে চাঁন মিয়ার উপর হামলা চালালে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক উদ্ধার করে তাকে হাসপাতালে নিলে ঢাকায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পর থেকে ওই এলাকার পরিবেশ থমথমে অবস্থায় রয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলে রায়পুরা থানার অফিসার ইনচার্জ সহ গোয়েন্দা পুলিশের সদস্যরা কাজ করছেন৷ অভিযুক্ত পরিবারের লোকজন এলাকা ছাড়া রয়েছেন বলেও জানিয়েছেন পুলিশ৷

এন’নস/এমনআ/আজিজুল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host