1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রেললাইনে অসাবধানতায় প্রান গেলো মাদ্রাসা পড়ুয়া ছাত্রের - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:24 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রেললাইনে অসাবধানতায় প্রান গেলো মাদ্রাসা পড়ুয়া ছাত্রের

  • Update Time : Thursday, July 4, 2024
  • 235 Time View

এম নূরউদ্দিন আহমেদ :

নরসিংদীর রায়পুরায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫জুলাই) দুপুরে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার দূরের ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়ে নিহত কিশোরের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স ১১-১২ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁর পড়নে ছিল পাজামা- পাঞ্জাবি।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন মেথিকান্দা স্টেশনের দিকে যাচ্ছিল। ওই সময় কিশোরটি ঈদগাহ মাঠসংলগ্ন রেললাইন ধরে অসাবধানতায় হাঁটছিল। এ সময় ট্রেনের চাকায় তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশ কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় লোকজন রেললাইন থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত কিশোরের মরদেহ ফাঁড়িতে নিয়ে আসেন নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ জানান, নিহত ওই কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host