1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শহীদ জিয়া পরিষদ মহেশপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত - Narsingdir Notun Shomoy
April 19, 2026, 4:58 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

শহীদ জিয়া পরিষদ মহেশপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : Saturday, October 12, 2024
  • 226 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদী রায়পুরায় শহীদ জিয়া পরিষদ মহেশপুর ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২অক্টোবর) সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  জাতীয়তাবাদী দল (বিএনপির) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

প্রধান অতিথির বক্তব্যে বকুল বলেন, রাজনীতি কেবল টাকা দিয়ে হয়না। রাজনীতিতে ভালবাসা থাকতে হবে, মায়া,মমতা, মানবতা ও সততা থাকতে হবে। মানুষের ভালবাসা ও জনগণের ভালবাসা বুঝতে হবে। বিপদের দিনে জনগণের পাশে থাকতে হবে। বক্তব্যে তিনি শহীদ জিয়া পরিষদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এসময় শহীদ জিয়া পরিষদ রায়পুরা উপজেলা শাখার সভাপতি মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, যুগ্মসাধারন সম্পাদক শহীদুল ইসলাম মাস্টার, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, মহেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন এলো, রায়পুরা উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব নজরুল ইসলাম সুমন, মহেশপুর ইউনিয়ন বিএনপি নেতা হুমায়ুন কবীর, মহেশপুর ইউনিয়ন যুবদল নেতা মাহাবুব উদ্দিন প্রমুখ।

এছাড়াও ফ্রান্স প্রবাসী রায়পুরা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ চঞ্চল আহমেদ এর শুভেচ্ছা জ্ঞাপনের পর শহীদ জিয়া পরিষদ মহেশপুর ইউনিয়ন শাখার কমিটিতে তারেকুর রহমান কে সভাপতি, সাদ্দাম হোসেন সিনিয়র সহ-সভাপতি, খন্দকার মোস্তাক আহমেদ সাধারন সম্পাদক, নাহিদ আহমেদ সিনিয়র যুগ্মসাধারন সম্পাদক, ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক, নাবিল খন্দাকার দপ্তর সম্পাদক এবং ফজলে রাব্বি কে প্রচার সম্পাদক করে ৭সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। এসময় অতিথিবৃন্দ সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।

এন’নস/এমনআ/জুয়েল 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host