1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শাসক নয় আমি আপনাদের সেবা করতে এসেছি - লাইলা কানিজ - Narsingdir Notun Shomoy
April 19, 2026, 10:35 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

শাসক নয় আমি আপনাদের সেবা করতে এসেছি – লাইলা কানিজ

  • Update Time : Wednesday, May 8, 2024
  • 331 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

আর মাত্র কয়েকদিন। এরপরই অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে ঘড়ির কাটায় যতই সময় পার হচ্ছে ততই কর্মব্যস্ত হয়ে উঠছেন প্রার্থীরা।

প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে ভোট প্রার্থনায় ভোটারদের দোরগোড়ায় ব্যাস্ত সময় পার করছেন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ২য় বারের মতো চেয়ারম্যান পদ প্রার্থী লায়লা কানিজ লাকি। ভোটারদের মনযোগাতে প্রতিদিনই তিনি বৃহত্তর রায়পুরা উপজেলার নানান প্রান্তে ঘুরছেন । এলাকার উন্নয়নের বার্তা দিয়ে ইতোমধ্যে পছন্দের শীর্ষেও পৌছেছেন তিনি।

প্রতিদিনের মতো বুধবার দিনব্যাপী চেয়ারম্যান প্রার্থী লায়লা কানিজ লাকি উপজেলার মির্জানগর ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় ও সৌজন্য স্বাক্ষাত করেছেন। দুপুরে মির্জানগর ইউনিয়নের বাঙালী নগর খেলার মাঠে একটি মতবিনিময় সভা শেষে তিনি এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের  সাথে গনসংযোগ করেছেন।

এসময় তিনি মির্জানগর ইউনিয়নের সার্বিক উন্নয়নের কথা জনগনকে জানান দেন। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও এমপি পুত্র রাজিব আহমেদ পার্থ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন মিয়া, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর ইলাহী, মরজাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে লায়লা কানিজ লাকি বলেন, আমার জন্য আপনারা আর মাত্র ১০টি দিন কষ্ট করে আমাকে আবারো নির্বাচিত করুন আমি আপনাদেরকে আগামী ৫ বছর সেবা দিয়ে যাবো ইনশাল্লাহ।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host