
নিজস্ব প্রতিবেদক :
শেখ পরিবারের দূর্নীতি ক্যান্সারের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। দূর্নীতি সামল দিতে হিমশিম খাচ্ছেন সরকার। ‘এখনো আওয়ামী লীগের সিন্ডিকেট সব কিছু নিয়ন্ত্রণ করছে। তাই দ্রব্যমূল্যসহ কোনো কিছুরই নিয়ন্ত্রণ করতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার। এমন মন্তব্যই করেছেন ’ বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, শেখ পরিবারের দুর্নীতি ক্যান্সারের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
তারা যেখানেই গেছে, সেখানেই দুর্নীতিতে ছড়িয়ে পড়েছে। সুদূর যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার ও মন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দুর্নীতির কারণে সে বাধ্য হয়েছে পদত্যাগ করতে। দেশটিতে তার দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে।
এ ছাড়া শেখ হাসিনার মেয়ে পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয় উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি করেছে। যার তদন্ত দুদক করছে। তাদের আরেক আত্মীয় সাবেক এমপি নিক্সন চৌধুরী। তার অ্যাকাউন্টে তিন হাজার কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে, বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘আমাদের এখনো চূড়ান্ত বিজয় আসেনি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা সবাই পালিয়ে যেতে পারেনি। পাড়া-মহল্লায় ঘাপটি মেরে বসে আছে। আর সেখান থেকেই ঘরে-বাইরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বর্তমানে বিএনপির জনপ্রিয়তার অভাব নেই।
৯০ শতাংশ মানুষ আমাদের পক্ষে। তাই বলে আমরা ক্ষমতার রাজনীতি করি না। আমরা মানুষের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়াতে চাই।’ নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমানুল্লাহ আমান।
এন’নস/এমনআ
Leave a Reply