1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সেরাজনগর এমএ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:44 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

সেরাজনগর এমএ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

  • Update Time : Friday, January 31, 2025
  • 163 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় সেরাজনগর এমএ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বর্ণীল সাজে আনন্দঘন পরিবেশে জাতীয় সংগীত এর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জুলায়-আগস্ট আন্দোলনে আবু সাইদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দেয়া, মুগ্ধের পানি লাগবে পানি সহ এমন বিভিন্ন চিত্র এবং ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগপত্রে স্বাক্ষর করে পালিয়ে যাওয়ার দৃশ্য ডিসপ্লের মাধ্যমে ফুটিয়ে তুলেন। এর আগে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে এবং উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন এর সঞ্চালনায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বাংলাদেশ এনার্জি এন্ড  পাওয়ার রির্সাচ কাউন্সিল এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন (এনডিসি)। উদ্বোধন কালে তিনি তার বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র ও জনগনের কঠিন আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগনের জন্য সঠিকভাবে কাজ করে যাচ্ছে। এ সরকার একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর  করে বিদায় নিবেন। তিনি আরো বলেন, এ বিদ্যালয়ের সাথে বিগত দিনে ক্ষমতার দাপটে যে অবিচার করা হয়েছে এলাকাবাসী তা কোন দিন ভুলবে না। এ বিদ্যালয়ের জন্য ভাল কিছু করার চেষ্টা করব।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী, নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ, বাংলাদেশ এনার্জি এন্ড  পাওয়ার রির্সাচ কাউন্সিল এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) মাহমুদুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা ও মোঃ খালিদ হোসেন শিমুল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান রুবেল, রায়পুরা থানা অফিসার ইনর্চাজ (ওসি) আদিল মাহমুদ, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী হযরত আলী ভুইয়া, রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, কেন্দ্রীয় বিএনপি নেতা ছাত্রদলের সাবেক ভিপি আশরাফুল ইসলাম চঞ্চল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, রায়পুরা উপজেলা বিএনপির সিঃ যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আশাদুর রহমান মিলন ও যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host