1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
৩১'দফা বাস্তবায়নে মাঠ ঘাট চসে বেড়াচ্ছেন বিএনপি'নেতা জামাল আহমেদ চৌধুরী - Narsingdir Notun Shomoy
April 19, 2026, 4:55 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

৩১’দফা বাস্তবায়নে মাঠ ঘাট চসে বেড়াচ্ছেন বিএনপি’নেতা জামাল আহমেদ চৌধুরী

  • Update Time : Saturday, October 25, 2025
  • 153 Time View

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে মাঠ ঘাট চসে বেড়াচ্ছেন নরসিংদী-৫ রায়পুরা আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পরিবার বিগত ১৭ বছর সব চেয়ে নির্যাতনের শিকার হয়েছে। আমাদের দলের নেতা কর্মীদেরা ঘরে ঘুমাতে পারি নাই, জীবনের সবচেয়ে দামি সময়গুলো সময় জেলা খানায় কাটাতে হয়েছে। আগামী নির্বাচনে তারেক রহমান এর নির্দেশ অমান্য করে যারা বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি করবে, তাকে রায়পুরা থেকে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। রায়পুরাতে বিভাজন সৃষ্টিকারী নেতা আমরা আর দেখতে চাই না- আর কোন ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। আমি চার দলীয় জোটের ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে ২০১৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিভাগের মধ্যে সব চেয়ে বেশী ভোট পাওয়ার পরও আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ধানের শীষের বিজয় চিনিয়ে নিয়ে যায়। এ আসনে ধানের শীষের বিজয় ধরে রাখতে আমরা ঐক্যবন্ধভাবে কাজ করবো। তারেক রহমান এর নির্দেশে ৩১ দফা বাস্তবায়ন করতে জেলা বিএনপির সভাপতি খাইরুল কবীর খোকন ও সাধারন সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহীর নেতৃত্বে দলীয় সকল নেতা কর্মীদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পারবো। তিনি আরো বলেন, রায়পুরার আইনশৃঙ্খলার উন্নতি কল্পে মাদক, দুর্নীতি অনিয়ম, হানাহানি রোধ করতে মানুষে মানুষের মধ্যে পারস্পারিক সামাজিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা করে একটি মানবিক ও পরিচ্ছন্ন রায়পুরা গড়তে প্রচেষ্টা চালাবো।
গতকাল বিকালে নরসিংদীর রায়পুরা উপজেলা শ্রীরামপুর বাজার সহ বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার জন্য ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, গণসংযোগ শেষে পথসভায় আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী এসব কথা বলেন।
এসময় জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ, সাবেক মেয়র মো. আব্দুল কুদ্দুছ মিয়া, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. তৌফিকুল হক, রায়পুরা উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দীন মিঠু, সি: যুগ্ম আহবায়ক খালেদ হোসেন নাহিদ মোল্লা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সামসু উদ্দিন সামু, রায়পুরা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সুরুজ, রায়পুরা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক কারুজ্জামান জিসান, রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: বাবুল মিয়া, রায়পুরা যুবদল নেতা আবুল হসেন, রায়পুরা উপজেলা যুবদল সদস্য মো: রুবেল মিয়া, রায়পুরা উপজেলা যুবদল নেতা জাকির হোসেন জামি, রায়পূরা পৌরসভা তাঁতি দলের সেক্রেটারী মো: বাদল মিয়া, শ্রমিক দলনেতা কামাল হোসেন, রায়পুরা উপজেলা, পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদলসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host