1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীতে ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:33 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

নরসিংদীতে ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

  • Update Time : Saturday, May 24, 2025
  • 110 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় কৃষকদের নিয়ে “পার্টনার কংগ্রেস” (কৃষক সমাবেশ) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় শতাধিক কৃষক -কৃষাণীদের নিয়ে এ “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়।

রায়পুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষ অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আব্দুল হাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ জামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মো: সোহেল রানা, উপজেলা সমবায় অফিসার রৌশনারা বেগম, খলিলুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা কৃষকদের সমস্যা, কৃষি উন্নয়ন, এবং সরকারি সহায়তার বিষয়ে আলোচনা করেন। কৃষক সমাজের উন্নয়নে কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এ ধরনের সমাবেশ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার প্রেরণা দেবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। এছাড়া কৃষককে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার দিকে মনোযোগী হতে হবে। এ জন্য উদ্যোক্তা তৈরি, তাদের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করা দরকার।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host