1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় সাংবাদিক শফিকুল ইসলামকে সহায়তা দিল ফ্রান্স - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:49 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় সাংবাদিক শফিকুল ইসলামকে সহায়তা দিল ফ্রান্স

  • Update Time : Saturday, November 8, 2025
  • 77 Time View

নিজস্ব প্রতিবেদক :  নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে সংবাদ প্রকাশের পর সাংবাদিক শফিকুল ইসলাম নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। স্থানীয় বালু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের জেরে তিনি এমন হুমকির মুখে পড়েছেন বলে জানা গেছে। ঘটনার পর ফ্রান্সভিত্তিক সাংবাদিক অধিকার সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (RSF) এ বিষয়ে অবহিত করা হয়। পরে সংস্থাটি শফিকুল ইসলামকে সহায়তা হিসেবে ৭০০ ইউরো (প্রায় এক লাখ টাকা) প্রদান করেছে। গত ২০ জুলাই অনলাইন সংবাদমাধ্যম বাংলা অ্যাফেয়ার্স–এ “রায়পুরায় নদীতে অস্ত্রবাজি, বালু দস্যুদের তাণ্ডব” শিরোনামে ও গত ২৫ জুলাই জাতীয় দৈনিক “প্রতিদিনের সংবাদ” এ “মেঘনায় অস্ত্রের ভয় দেখিয়ে বালু উত্তোলন,আতঙ্কে এলাকাবাসী” শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। এরপর থেকেই বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী সাংবাদিক শফিকুল ইসলামকে হুমকি দিতে থাকে। এ ঘটনায় তিনি রায়পুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি জাতীয় ও স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশের পর আন্তর্জাতিক মহলেও বিষয়টি আলোচনায় আসে। রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন বলেন, “মেঘনা নদীতে অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে জল সন্ত্রাসী বালুখেকোরা অবৈধভাবে বালু উত্তোলন করছে। আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সাহসিকতার সঙ্গে এই অনিয়ম তুলে ধরেছেন। তাঁর নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম, তবে আরএসএফের আর্থিক সহায়তা তাঁর জন্য একটি আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রেরণা হিসেবে কাজ করবে।” প্রেসক্লাবের পক্ষ থেকেও শফিকুল ইসলামের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং তাঁর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host