1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:27 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • Update Time : Tuesday, March 26, 2024
  • 196 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। উপজেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচী অনুযায়ী প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়। পরে সুর্য্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান। সকাল ৮টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলীন শহীদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, পৌর মেয়র জামাল মোল্লা, রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন পলাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নজরুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি  এম নূরউদ্দিন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টাস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনিরসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ হইতে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে রায়পুরা প্রেসক্লাব সংলগ্ন রেললাইনের পাশে গণকবর ও স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাগণের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাত করা হয়। সকাল ৯ টায় রায়পুরা কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ প্রমূখ। পরে ডিসপ্লে উপস্থাপনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃনদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host