1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরা উপজেলা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী লাইলা কানিজ লাকি ও সুমন মিয়া - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:04 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরা উপজেলা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী লাইলা কানিজ লাকি ও সুমন মিয়া

  • Update Time : Wednesday, April 24, 2024
  • 276 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে আগ্রহী প্রার্থীরা উপজেলার সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় সভা, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রতিটি এলাকায় প্রার্থীদের সঙ্গে ভোটার, নেতাকর্মী, সাধারণ মানুষও প্রচারণায় অংশ নিচ্ছে।

নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক লাইলা কানিজ লাকি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন মিয়া ব্যাপক গণসংযোগ করছেন। এ সময় বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরছেন। এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী লাইলা কানিজ লাকি তার নিজস্ব নানা কৌশলে গণসংযোগ করে যাচ্ছেন।

তিনি উপজেলার মরজাল ওয়ান্ডার পার্কে ঈদ পরবর্তী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। 

আজ বুধবার (২৪এপ্রিল) বিকালে উপজেলার হাইরমারা ইউনিয়নের বাজারসহ বিভিন্ন অলিগলি পায়ে হেঁটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।

এসময় তার সঙ্গে ছিলেন মরজাল ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, হাইরমার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান বাবলা, ইউনিয়ন যুবলীগের সভাপতি আমানুল্লাহ আমান, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, আওয়ামী লীগ নেতা মো. মদন মিয়া, রায়পুরা পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ চৌধুরী রাতুল, মো. মিষ্টার মিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মো. সুমন মিয়াকে লাইলা কানিজ লাকি চেয়ারম্যানের সাথে যৌথ ভাবে গণসংযোগ করতে দেখা যায়। উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকি বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু।

ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই।

এন’নস/এমনআ/জুয়েল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host