
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসানে। এতে সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার রৌশনারা বেগম, রায়পুরা উপজেলা বিনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মো. রফিকুল ইসলাম, সময়বায়ী লুৎফুন্নাহার লিলি আক্তারসহ উপজেলার অন্যান্য সমবায়ীবৃন্দ।
Leave a Reply