• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরা ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশী হাজারো দৌড়বিদ শিক্ষক দিবসে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা রায়পুরায় ৯’অক্টোবর ম্যারাথন উৎসব অংশ নিবে হাজারো দেশি-বিদেশি রানার রায়পুরায় উপজেলা রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভা, শপথ ও দায়িত্বভার গ্রহণ রায়পুরায় হাতিম ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি লাভ করেছেন নিশাত নাফিসা রায়পুরায় ইউএনও’র কাছে খালি গায়ে এসে নতুন জামা ও অসুস্থ দিদির জন্য হুইল চেয়ার নিয়ে গেল শিশু তুলি ও কৃষ্ণ রায়পুরা থানাকে দুটি গাড়ী উপহার দিলেন সাংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন প্রতিষ্ঠার প্রথম বছরেই একেএম ইন্টারন্যাশনাল এর চমক

বিএনপি নেতা দীপক দত্তের ভগ্নিপতি নিখোঁজ, পরিবারে উদ্বেগ

Reporter Name
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

এম নূরউদ্দিন আহমেদ :  রায়পুরা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন ঐক্যফ্রন্টের আহ্বায়ক দীপক দত্তের ভগ্নিপতি শ্যামল কুমার ঘোষ (৪৫) নিখোঁজ হয়েছেন।

গত শুক্রবার (২৬ জুন) সকাল ৯টার দিকে ব্যবসায়িক কাজে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পারিবারিক সূত্রে জানা যায়, শ্যামল কুমার ঘোষ ভৈরবে চাউলের পাইকারি ব্যবসা করেন।

শুক্রবার (২৬জুন) সকালে ব্যবসায়ী উদ্দেশ্যে ভৈরবের আগা-নগর এলাকায় যান। এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

এদিকে শ্যামল কুমার ঘোষের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও হতাশার সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা প্রশাসনের পাশাপাশি সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছেন।

কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category