• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান সাংবাদিক এম নূরউদ্দিন আহমেদের জন্মদিন আজ মেথিকান্দা স্টেশনের ‘ববি’ হত্যা: যৌথ অভিযানে গ্রেপ্তার ৫, স্বস্তি এলাকাজুড়ে রায়পুরায় বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ মিলন মিয়া আর নেই, সর্বমহলে শোক রায়পুরার উন্নয়ন নিয়ে এলজিইডি প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন এমপি আশরাফ উদ্দিন বকুল আজীবন বিএনপি করে মরতে চাওয়া সেই আ.লীগ নেতার বক্তব্যে ফুঁসে উঠেছেন বিএনপি নেতা দীপক দত্ত অসাধরন একটি কবিতা “সত্য প্রকাশে বাঁধা, লিখেছেন আবু কাওছার ঘরের ছেলে ঘরে ফিরেছে, লজ্জার কিছু নেই — আলী আহমেদ দুলু রায়পুরায় মৎস চাষি নির্বাচনে অনিয়মের অভিযোগ

বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

Reporter Name
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে ওঠা “বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচ কল্যাণ ট্রাস্ট”-এর উদ্যোগে তৃতীয়বারের মতো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে।”


অনুষ্ঠানে বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় অধ্যুষিত চারটি শিক্ষাপ্রতিষ্ঠান—বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয়, বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয়, চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এবং মির্জারচর উচ্চ বিদ্যালয়ের মোট ৩৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এছাড়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মির্জারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি এবং বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. জসিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্বাস উদ্দিন লিটন।
বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেহেদী হাসান, সহকারী অধ্যাপক, নরসিংদী সরকারি কলেজ; মাহবুব আলম সিকদার, এজিএম, নোমান গ্রুপ; জসিম উদ্দিন, সহকারী শিক্ষক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি); কামাল ফকির, বিশিষ্ট ব্যবসায়ী; আশরাফুল ইসলাম সুমন পাঠান, অ্যাডমিন, সারা বাংলাদেশের ব্যাচ ‘৯৬; এবং মনির হোসেন আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী।
বক্তারা শিক্ষার প্রসারে সমাজের বিত্তবান ও প্রাক্তন শিক্ষার্থীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে আগামী ২০২৭ সালে একই আয়োজন মির্জারচর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category