• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রায়পুরা ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশী হাজারো দৌড়বিদ শিক্ষক দিবসে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা রায়পুরায় ৯’অক্টোবর ম্যারাথন উৎসব অংশ নিবে হাজারো দেশি-বিদেশি রানার রায়পুরায় উপজেলা রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভা, শপথ ও দায়িত্বভার গ্রহণ রায়পুরায় হাতিম ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি লাভ করেছেন নিশাত নাফিসা রায়পুরায় ইউএনও’র কাছে খালি গায়ে এসে নতুন জামা ও অসুস্থ দিদির জন্য হুইল চেয়ার নিয়ে গেল শিশু তুলি ও কৃষ্ণ রায়পুরা থানাকে দুটি গাড়ী উপহার দিলেন সাংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় সেরাজনগর এম এ পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলা-বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলার সিরাজনগর এম এ মনসুর আলী পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শোভাযাত্রা, অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলা-বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। সেরাজনগর এম এ মনসুর আলী পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলা-বিষয়ক মহড়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্নিকাণ্ডের পরিস্থিতি মোকাবিলা, আগুন নিয়ন্ত্রণ এবং এ ধরনের দুর্ঘটনায় করণীয় বিষয়ে অংশ নেয়। উপজেলা সিভিল ডিফেন্সের সদস্যরা মহড়ায় সহযোগিতা করেন।

এসময় রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রায়পুরা সিভিল ডিফেন্সের ইনচার্জ নাসির উদ্দীন, বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মহড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অগ্নিকাণ্ডের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।আয়োজকেরা মনে করেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category