• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরা মেথিকান্দা উত্তর পাড়া পূজা মণ্ডপের সভাপতি পরিবর্তন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার করাই পুত্রের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত, সুযোগ পেলে জনসেবার আশ্বাস রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রায়পুরা ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশী হাজারো দৌড়বিদ শিক্ষক দিবসে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা রায়পুরায় ৯’অক্টোবর ম্যারাথন উৎসব অংশ নিবে হাজারো দেশি-বিদেশি রানার রায়পুরায় উপজেলা রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভা, শপথ ও দায়িত্বভার গ্রহণ রায়পুরায় হাতিম ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার করাই পুত্রের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন

Reporter Name
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে হাজী আব্দুল বাছেদ ভূইয়াকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৯ অক্টোবর দুপুরে উপজেলার খাকচক মিয়া বাড়ীর জামে মসজিদ মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে হাজী আব্দুল বাছেদ ভূইয়ার পক্ষে বক্তব্য দেন অপপ্রচার কারীর পিতা, খাকচক এলাকার মো. কামাল মিয়া। এ সময় তিনি তার ছেলে শেরে আলীর ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান এবং বিষয়টি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা জানান, হাজী আব্দুল বাছেদ ভূইয়া রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের মেথিকান্দা এলাকার একজন কৃতী সন্তান ও গণ্যমান্য ব্যক্তি। তিনি আসন্ন পলাশতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সামাজিকভাবে আব্দুল বাছেদ ভূইয়াকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তৃতীয় পক্ষের প্ররোচনায় খাকচক এলাকার শেরে আলী গত ১৮ অক্টোবর ফেসবুক লাইভে এসে তাকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেন এবং কঠোর সমালোচনা করেন।

এ বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদ জানান অপপ্রচার কারীর পিতা মো.  কামাল মিয়াসহ সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা। মো. কামাল মিয়া তার বক্তব্যে ছেলের ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের বিষয়ে প্রতিবাদ জানান এবং আব্দুল বাছেদ ভূইয়ার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন। তবে ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের বিষয়ে শেরে আলীর বক্তব্য বা এ অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে পলাশতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুন মিয়াসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ এবং ব্যক্তির সম্মান ও সামাজিক মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং বাছেদ ভূইয়ার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানান।

এননস/এমনআ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category