• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরা মেথিকান্দা উত্তর পাড়া পূজা মণ্ডপের সভাপতি পরিবর্তন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার করাই পুত্রের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত, সুযোগ পেলে জনসেবার আশ্বাস রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রায়পুরা ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশী হাজারো দৌড়বিদ শিক্ষক দিবসে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা রায়পুরায় ৯’অক্টোবর ম্যারাথন উৎসব অংশ নিবে হাজারো দেশি-বিদেশি রানার রায়পুরায় উপজেলা রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভা, শপথ ও দায়িত্বভার গ্রহণ রায়পুরায় হাতিম ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

রায়পুরা মেথিকান্দা উত্তর পাড়া পূজা মণ্ডপের সভাপতি পরিবর্তন

Reporter Name
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:  নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা উত্তর পাড়া পূজা মণ্ডপের সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন অনিয়ম, অসহযোগিতা এবং পূজা উদযাপন উপলক্ষে মণ্ডপের খোঁজখবর না রাখার অভিযোগে পূর্বের সভাপতি শংকর চন্দ্র দত্তকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন সভাপতি হিসেবে বাবু সঞ্জীবন মালাকারকে মনোনীত করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মেথিকান্দা উত্তর পাড়া পূজা মণ্ডপে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় মণ্ডপের সাধারণ সম্পাদক হারাধন গোস্বামী, বাবু পরিমল চন্দ্র শীল (পরিমল স্যার), বাবু দীপক দত্ত, স্বপন রায়, শশীল চন্দ্র শীল ও টিটু পালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় মণ্ডপের সার্বিক কার্যক্রম পরিচালনা, পূজা উদযাপনে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। নতুন সভাপতি বাবু সঞ্জীবন মালাকারের নেতৃত্বে মণ্ডপের কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে উপস্থিত ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সাবেক সভাপতি শংকর চন্দ্র দত্তের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁর কোন সদুত্তর পাওয়া যায়নি। পরবর্তীতে বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রতিবেদনে যুক্ত করা হবে।

এননস/এমনআ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category