1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় দলিল লিখক হারুনুর রশীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - Narsingdir Notun Shomoy
April 18, 2026, 9:47 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় দলিল লিখক হারুনুর রশীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Sunday, August 24, 2025
  • 115 Time View

মো. তৌফিকুল হক :  নরসিংদীর রায়পুরায় দলিল লিখক সমিতির উদ্যোগে প্রয়াত হারুনুর রশীদ ভেন্ডারের স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সাবরেজিস্টার অফিস সংলগ্ন দলিল লিখকদের অফিস প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হারুনুর রশীদ ভেন্ডারের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন তেলাওয়াত, দোয়া এবং বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া সমিতির নেতৃবৃন্দ তার জীবদ্দশায় সমাজ ও সমিতির প্রতি অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, হারনুর রশীদ  ভেন্ডার ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও মানবিক গুণাবলির অধিকারী মানুষ। তার অকাল মৃত্যুতে ভেন্ডার সমাজ তথা রায়পুরা এক নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছে।

এতে দলিল লিখক সমিতির সভাপতি আব্দুল মোতালিব ভেন্ডারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবরেজিস্টার কর্মকর্তা  শামস জামান রাফি।

দোয়া মাহফিলে দলিল লিখক সমিতির সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা হারুন ভেন্ডারের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host