1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
একটি মাস আমার জন্য খাটেন আমি পাঁচটি বছর আপনাদের সেবা দেবো - লাইলা কানিজ - Narsingdir Notun Shomoy
April 19, 2026, 4:56 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

একটি মাস আমার জন্য খাটেন আমি পাঁচটি বছর আপনাদের সেবা দেবো – লাইলা কানিজ

  • Update Time : Wednesday, May 1, 2024
  • 278 Time View

এম নূরউদ্দিন আহমেদ : আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা শুরু করেছেন।তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০শে মে) বিকেলে উপজেলা মুছাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপজেলা মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান লায়ন মো. হোসেন ভূইয়ার সঞ্চালানায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লায়লা কানিজ লাকি। এসময় মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহি, মরজাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, পাড়াতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন মিয়া, রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী, মোতালেব ভেন্ডার, মুছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাতসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। চেয়ার প্রার্থী লায়লা কানিজ লাকি বলেন, আমি বিগত দিন থেকে আপনাদের আশে ছিলাম, আগামীতেও আপনাদের সেবা করার লক্ষ্যে উপজেলা নির্বাচন করতে চাই। আপনারা জানেন সাবেক উপজেলা চেয়ারম্যান সাদেক ভাইয়ের অকাল মৃত্যুতে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ বছরের জন্য উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। তবে ১ বছরে আপনাদের জন্য যা করেছি তা আমার মনে তৃপ্তি আসেনি। তাই আপনারা আমার জন্য একটি মাস খাটুন বিজয়ী হলে ইনশাল্লাহ আগামী পাঁচটি বছর আপনাদের সেবা দিয়ে যাবো। তিনি আরও বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসা আমার প্রতি রয়েছে, আমি বিশ্বাস করি আপনারা আমার পাশে থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host