1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরা সাহেরচর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:12 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরা সাহেরচর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

  • Update Time : Monday, May 5, 2025
  • 196 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা উপজেলার সাহেরচর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বাবু শৈলাশ চন্দ্র দাস এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজ্ঞ আইনজীবী অ্যাড. ইব্রাহিম মোল্লা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে (৩এপ্রিল) শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ সানাউল্লার নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল সরজমিনে তদন্তে আসেন। তদন্তকারী প্রতিনিধিদল সমাজের সুশীল ব্যক্তি, সাবেক পরিচালনা কমিটির সদস্য বৃন্দ ও স্থানীয়দের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন, জিজ্ঞাসাবাদে বর্তমান স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বাবু শৈলাশ চন্দ্র দাসের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে সহকারি প্রধান শিক্ষক হইতে প্রধান শিক্ষকের উন্নত হন অথচ প্রধান শিক্ষকের মূল্যায়ন পরীক্ষায় তিনি তৃতীয় স্থান অধিকার করে ছিলেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত আব্দুস সাদেকের নির্দেশ মোতাবেক স্কুলের চারপাশে থাকা বেশ কয়েকটি দোকান বিনা পয়সায় ভোগ দখল ও ব্যবসা পরিচালনা করার জন্য দিয়ে দেন এ ব্যাপারে তদন্ত দল জানতে চাইলে উনি কোন সদুত্তর উত্তর দিতে পারেননি।

বিভিন্ন সময় সমাজের প্রভাবশালী ব্যক্তিগণ স্কুলের জমি দান করলে, বিগত আ.লীগ সরকারের আমলে উপজেলার চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে জমির অতিরিক্ত মূল্য বাড়ার কারণে সমস্ত জমি উনি তাদেরকে ফিরিয়ে দেন। এনটিসির অনুমতি ব্যতীত প্রধান শিক্ষক পাঁচ থেকে ছয় জন শিক্ষক নিয়োগ দেন এবং উনার স্ত্রীকেও সহকারি শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করেন।

সূত্র আরও জানায়, স্কুলের প্রধান শিক্ষক হয়ে কখনো অধ্যক্ষ কখনো প্রধান শিক্ষক হিসেবে বিভিন্ন দাওয়াত পত্র ও বিভিন্ন ফাইলে স্বাক্ষর করেন। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শৈলাস চন্দ্র দাসকে জিগ্যেস করলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি। এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host