1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল - Narsingdir Notun Shomoy
March 14, 2026, 7:24 pm
শিরোনাম :
রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন মানিকনগর – আজিজপুর রাস্তা পাকা করুন না হওয়ায় জনদূর্ভোগ চরমে

রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • Update Time : Saturday, March 14, 2026
  • 2 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় “সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উত্তর শাখার আয়োজনে আলোচনা সভা ও  ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরায় সম্প্রীতির রাজনীতির প্রবর্তক, তারুণ্যের প্রতীক, গণমানুষের আস্থাভাজ নেতা হাফেজ মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান বদরুজ্জামান।

সাজেদুল্লাহ সায়েম-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিনিধি খালিদ হোসেন নাহিদ মোল্লা, এরশাদ গাজী, হাবিবুল্লাহ ভূইয়া, জামাতে ইসলামী প্রতিনিধি ইদ্রিস আলী, শাহেদুল ইসলাম, খেলাফত মজলিসের প্রতিনিধি মাওলানা সৈয়দ হোসাইন, মুফতি আলামিন, মুফতি মোশাররফ হোসেন, এইচএম নুরে আলম সিদ্দিকী, চৌধুরী ওমর ফারুক নয়ন।

এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম রব্বানী, ডাক্তার ওমর ফারুক, ইউসুফ মিয়া, আমিনুল ইসলামসহ সাংবাদিক, শিক্ষাবীদ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাহে রমজান আত্মসংযম, ধৈর্য ও সহানুভূতির শিক্ষা দেয়।

রমজানের মূল শিক্ষা ধারণ করে সবাই যদি সমাজে শান্তি, সহমর্মিতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠায় কাজ করে, তাহলে একটি সুন্দর ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা সম্ভব।

বক্তারা আরও বলেন, রমজান মাস কেবল ইবাদতের মাসই নয়, বরং মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সহনশীলতা বৃদ্ধির এক অনন্য সুযোগ। তাই সবাইকে রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করার আহ্বান জানান তারা।  আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এননস /এমনআ/রায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host