1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি; থানায় জিডি - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:15 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

  • Update Time : Monday, January 6, 2025
  • 258 Time View

সাইফুল ইসলাম, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রদানে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৪ জানুয়ারি) রায়পুরা থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সালেক আহমেদ পলাশ নামে এক সাংবাদিক । জিডি নং ২০৫, তারিখ ৪-১-২০২৫ ইং।

অভিযোগকারী ভুক্তভোগী  সালেক আহমেদ পলাশ রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের তুলাতলী গ্রামের মৃত সালাউদ্দিন আহাম্মেদের ছেলে। সে বর্তমানে রায়পুরা প্রেসক্লাবের কোষাধক্ষ্য পদে দায়িত্বরত আছেন। অপর দিকে হুমকিদাতা একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আবুল কাশেম (৬০)। সে ওলিপুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সাধারণ ডায়েরিতে দেওয়া তথ্যে জানা যায়, সাংবাদিক সালেক আমেদ পলাশ ও আবুল কাশেম এর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে আবুল কাশেম নরসিংদীর জজকোর্ট  আদালতে দেওয়ানী আপীল মোকদ্দমা নং-২/২০১৪ ইং দায়ের করেন।

ওই মামলা পরাজয় নিশ্চিত জেনে গত শুক্রবার (৩ জানুয়ারি) সকাল অনুমান আটটার দিকে আবুল কাশেম ও তার পরিবারের অন্যান্য লোকজন সালেক আহমেদ পলাশের বসত বাড়ির সামনে আসিয়া গাল-মন্দসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন। পাশাপাশি নানা রকম ভয়ভীতিসহ তার চলাচলের রাস্তা বন্ধ করিয়া দেওয়ারও হুমকি দেন তিনি।

এ অবস্থায় সাংবাদিক সালেক আহামেদ পলাশ ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোন সময় বড় কোন ধরনের আশঙ্কায় তারা আতঙ্কিত রয়েছে। এ অবস্থায় সাংবাদিক সালেক আহমেদ পলাশ ও তার পরিবারের লোকজন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ ব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host