• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরা ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশী হাজারো দৌড়বিদ শিক্ষক দিবসে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা রায়পুরায় ৯’অক্টোবর ম্যারাথন উৎসব অংশ নিবে হাজারো দেশি-বিদেশি রানার রায়পুরায় উপজেলা রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভা, শপথ ও দায়িত্বভার গ্রহণ রায়পুরায় হাতিম ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি লাভ করেছেন নিশাত নাফিসা রায়পুরায় ইউএনও’র কাছে খালি গায়ে এসে নতুন জামা ও অসুস্থ দিদির জন্য হুইল চেয়ার নিয়ে গেল শিশু তুলি ও কৃষ্ণ রায়পুরা থানাকে দুটি গাড়ী উপহার দিলেন সাংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন প্রতিষ্ঠার প্রথম বছরেই একেএম ইন্টারন্যাশনাল এর চমক

রায়পুরায় অদম্য মেধাবী ও শারীরিক প্রতিবন্ধী তামান্নার পড়াশোনা চালিয়ে যেতে পাশে দাঁড়ালো প্রশাসন

এম নূরউদ্দিন আহমেদ
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় শারীরিক প্রতিকূলতাকে জয় করে অদম্য ইচ্ছাশক্তি ও মেধার মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়া শিক্ষার্থী তামান্নার পাশে দাঁড়িয়েছে প্রশাসন। মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও শিক্ষানুরাগীরা। জানা যায়, আর্থিক সংকট ও শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তামান্না তার লেখাপড়া বন্ধ না করে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে চলেছে।

তার এই সংগ্রামী জীবনের কথা জানতে পেরে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সংসদ সদস্যের পরামর্শক্রমে মঙ্গলবার (৯ জুন) সকালে রায়পুরা সরকারি কলেজে ভর্তির জন্য তামান্নাকে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুদান প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “তামান্নার মতো মেধাবী ও সংগ্রামী শিক্ষার্থীরা সমাজের জন্য অনুপ্রেরণা। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার শিক্ষা বিস্তারে কাজ করছে এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

এদিকে সহায়তা পেয়ে আবেগাপ্লুত তামান্না ও তার পরিবার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে এলে তামান্নার মতো অনেক শিক্ষার্থীর স্বপ্ন পূরণ সম্ভব হবে।

এননস/এমনআ/রায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category