• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরা মেথিকান্দা উত্তর পাড়া পূজা মণ্ডপের সভাপতি পরিবর্তন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার করাই পুত্রের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত, সুযোগ পেলে জনসেবার আশ্বাস রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রায়পুরা ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশী হাজারো দৌড়বিদ শিক্ষক দিবসে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা রায়পুরায় ৯’অক্টোবর ম্যারাথন উৎসব অংশ নিবে হাজারো দেশি-বিদেশি রানার রায়পুরায় উপজেলা রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভা, শপথ ও দায়িত্বভার গ্রহণ রায়পুরায় হাতিম ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

আজীবন বিএনপি করে মরতে চাওয়া সেই আ.লীগ নেতার বক্তব্যে ফুঁসে উঠেছেন বিএনপি নেতা দীপক দত্ত

Reporter Name
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও রায়পুরা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আলী আহমেদ দুলু।

গত বুধবার (১ জুলাই) রায়পুরা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। সাংবাদিক সম্মেলনে আলী আহমেদ দুলু বলেন, “আজ আমি পূর্ণাঙ্গভাবে সাংবাদিকদের মাধ্যমে বিএনপিতে যোগদান করলাম। আমি কখনোই আওয়ামী লীগ করিনি, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি।

আজীবন বিএনপি করে মরতে চাই।” দুলুর এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কারা নির্যাতিত বিএনপি নেতা, রায়পুরা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা পূজা উদযাপন ঐক্যফ্রন্টের আহ্বায়ক বাবু দীপক দত্ত।

রবিবার (৫ জুলাই) বিকেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দীপক দত্ত বলেন, আলী আহমেদ দুলুর বক্তব্যে ইতিহাস বিকৃত করা হয়েছে এবং দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করা হয়েছে। তিনি দাবি করেন, আলী আহমেদ দুলু দীর্ঘ প্রায় তিন দশক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং রায়পুরা উপজেলা কৃষক লীগের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাই তিনি কখনো আওয়ামী লীগ করেননি—এমন বক্তব্য জনগণের সঙ্গে প্রহসনের শামিল।

দীপক দত্ত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের অনুভূতিতে আঘাত করে কিংবা রাজনৈতিক ইতিহাস বিকৃত করে কেউ বিএনপিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করলে দলীয় নেতাকর্মীরা তা কখনোই মেনে নেবে না। সত্য গোপন করে জনগণকে বিভ্রান্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন বলেও তিনি জানান। এ ঘটনায় রায়পুরার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিভিন্ন মহল বিষয়টিকে স্থানীয় রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা হিসেবে দেখছেন। এবিষয়ে প্রতিক্রিয়া জানতে আলী আহমেদ দুলুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল নাম্বারটা বন্ধ পাওয়া যায়। এসময় রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক, মো. এনামুলসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন।

এননস/এমনআ/জুয়েল 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category