• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরা মেথিকান্দা উত্তর পাড়া পূজা মণ্ডপের সভাপতি পরিবর্তন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার করাই পুত্রের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত, সুযোগ পেলে জনসেবার আশ্বাস রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রায়পুরা ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশী হাজারো দৌড়বিদ শিক্ষক দিবসে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা রায়পুরায় ৯’অক্টোবর ম্যারাথন উৎসব অংশ নিবে হাজারো দেশি-বিদেশি রানার রায়পুরায় উপজেলা রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভা, শপথ ও দায়িত্বভার গ্রহণ রায়পুরায় হাতিম ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

ঘরের ছেলে ঘরে ফিরেছে, লজ্জার কিছু নেই — আলী আহমেদ দুলু

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: “ঘরের ছেলে ঘরে ফিরেছে, লজ্জার কিছু নেই”— এমন মন্তব্য করে বিএনপিতে নিজের রাজনৈতিক অবস্থানকে স্থায়ী করার ঘোষণা দিয়েছেন নরসিংদীর রায়পুরার প্রবীণ রাজনীতিবিদ আলী আহমেদ দুলু।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রায়পুরা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তিনি আমৃত্যু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে থাকতে চান এবং দলের আদর্শ বাস্তবায়নে কাজ করে যেতে আগ্রহী তিনি।

সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে আলী আহমেদ দুলু বলেন, “আমি কখনোই আওয়ামী লীগ করিনি। ঘরের ছেলে ঘরে ফিরেছে, লজ্জার কিছু নেই।”

উল্লেখ্য, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলী আহমেদ দুলু দীর্ঘ প্রায় ৩০ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে পরিচিত। রাজনৈতিক জীবনে তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং রায়পুরা উপজেলা কৃষক লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন।
পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে এসে বিএনপির পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন। সাংবাদিক সম্মেলনে তিনি অতীতের রাজনৈতিক অধ্যায়ের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে ভবিষ্যতেও বিএনপির সঙ্গেই থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিক সম্মেলনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক রফিকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আলী আহমেদ দুলুর কাছে প্রশ্ন করেন। তিনি বিএনপির রাজনীতিতে নিজের সম্পৃক্ততা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এননস/এমনআ/জুয়েল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category