1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ; নিহত ১ আহত ৮ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:10 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ; নিহত ১ আহত ৮

  • Update Time : Thursday, October 24, 2024
  • 229 Time View

নিজস্ব প্রতিবেদক :  ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহি দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ৮ জন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগরে (ইটাখোলা সংলগ্ন) এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর মো. সোহেল সারোয়ার।

নিহত শাহ আলম সিলেটের হবিগঞ্জের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি ফাহিমা এন্টারপ্রাইজের একটি বাস শিবপুরের সৈয়দনগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির দিগন্ত পরিবহনের অপর একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৮ জন যাত্রী আহত হন। পরে তাদের উাদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট্য জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. শাহ আলমকে মৃত ঘোষনা করেন।

আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর মো. সোহেল সারোয়ার জানান, দুর্ঘটনা কবলিত বাস দুইটি’কে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host