• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরা ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশী হাজারো দৌড়বিদ শিক্ষক দিবসে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা রায়পুরায় ৯’অক্টোবর ম্যারাথন উৎসব অংশ নিবে হাজারো দেশি-বিদেশি রানার রায়পুরায় উপজেলা রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভা, শপথ ও দায়িত্বভার গ্রহণ রায়পুরায় হাতিম ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি লাভ করেছেন নিশাত নাফিসা রায়পুরায় ইউএনও’র কাছে খালি গায়ে এসে নতুন জামা ও অসুস্থ দিদির জন্য হুইল চেয়ার নিয়ে গেল শিশু তুলি ও কৃষ্ণ রায়পুরা থানাকে দুটি গাড়ী উপহার দিলেন সাংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন প্রতিষ্ঠার প্রথম বছরেই একেএম ইন্টারন্যাশনাল এর চমক

বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধ, আদালতে মামলা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

 

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:  নরসিংদীর বেলাবো উপজেলার সররাবাদ ইউনিয়নের নিলক্ষিয়া গ্রামের হাসিম বেপারীর সাথে হারিছ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছে দীর্ঘদিন যাবত। এ ব্যাপারে হাসিম বেপারী বাদী হয়ে নরসিংদীর দেওয়ানী আদালতে একটি মামলা দায়ের করেন। যা বর্তমানে আদালতে চলমান। এ ঘটনার জেরে হাসিম বেপারী জমিতে গেলে দ্বিতীয় পক্ষ হারিছ মিয়ার পরিবারের উপর চড়াও হয় এবং মারধর করে বলে জানান হাসিম বেপারী । এই ঘটনায় হারিছ মিয়া সহ কয়েক জনের বিরুদ্ধে নরসিংদীর আদালতে ১৪৫ ধারায় আরেকটি মামলা দায়ের করেন হাসিম বেপারী । উক্ত মামলার নোটিশ পাওয়ার পর বিভিন্ন ভাবে হাসিম বেপারী ও তাদের পরিবারের উপর মাধর সহ হুমকি ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে বেশ কয়েকবার স্থানীয়ভাবে শালিশ দরবার হয়েছে। কোনো সুরাহা না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার দাবি করছে হাসিম ব্যাপারী।
ঘটনায় বিষয়ে হারিস মিয়ার সাথে কথা হলে তিনি বলেন তাদের সাথে কোনরকম ঝগড়াঝাটি হয়নি নিয়ম মেনে জমির মালিকানা লাভ করেছি আমরাও ন্যায় বিচার দাবি করছি।
প্রথম পক্ষ হাসিম বেপারীর দাবি,আরএস খতিয়ান ৫৪৫ এর ৬১শতাংশের কাত ৮ শতাংশ ক্রয় করছি যা আমাদের কাছে জমির সমস্ত বৈধ ও হালনাগাদ কাগজপত্র রয়েছে। আমরা কোনো অন্যায়ের আশ্রয় নেইনি।
বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরুধ চলে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে সমাধানে এগিয়ে আসবেন এটাই প্রত্যাশা করছেন এলাকার বাসী।
বেলাবো থানা অফিসার ইনচার্জ এসএম আমানউল্লাহ বলেন দুই পক্ষের মাঝে জমি সংক্রান্ত বিরুধ চলছে। আদালতে মামলা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category