1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:12 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, March 20, 2024
  • 387 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০মার্চ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলীন শহীদ চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন রায়পুরা থেকে সপ্তম বারের মতো বিজয়ী এমপি বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু।

সংবর্ধিত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মিসেস ফরিদা ইয়াসমিন এমপি, সংরক্ষিত সংসদ সদস্য নরসিংদী – ৩৫।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর, সমাজ সেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভুইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, কোষাধ্যক্ষ মঞ্জুর ইলাহী, প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মনির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, মাহবুবুল আলম লিটন, সাধারণ সম্পাদক রফিকুল হক, দৈনিক জনকণ্ঠের উপজেলা প্রতিনিধি অজয় সাহাসহ অন্যান্য কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মাননীয় সংসদ সদস্য, সাবেকমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা  অনুষ্ঠানের সংবর্ধিত বিশেষ অতিথি ফরিদা ইয়াসমিন এমপি কে ফুলের শুভেচ্ছা জানান এবং উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে থানা পুলিশকে সন্ত্রাস, মাদক, নৈরাজ্যসৃষ্টিকারী ও ভূমিদস্যুদের কঠিন হস্তে দমন করার আহবান জানান।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host