রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতকালীন পোশাক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রায়পুরা উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্যদের হাতে শীতকালীন পোশাক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, এম নূরউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা।
গ্রাম পুলিশ সদস্যরা গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শীত মৌসুমে তাদের দায়িত্ব পালনে স্বস্তি দিতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ নেওয়া হয়।শীতকালীন পোশাক পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এননস/এমনআ