1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় জুলাই পুনর্জাগরণে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত - Narsingdir Notun Shomoy
April 19, 2026, 4:56 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় জুলাই পুনর্জাগরণে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Saturday, July 26, 2025
  • 291 Time View

সাইফুল ইসলাম জুয়েল :  নরসিংদীর রায়পুরায় ২৬শে জুলাই “পুনর্জাগরণে শপথ” প্রতিপাদ্যে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

তিনি নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “পুনর্জাগরণ শুধু একটি ধারণা নয়, এটি আমাদের সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তনের পথ নির্দেশ করে।” সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, যুব প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে।

শপথ গ্রহণ পর্বে দুর্নীতি, মাদক, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং একটি সুন্দর ও উন্নত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন উপস্থিত সকলে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. খলিলুর রহমান সজিব, মহিলা কর্মকর্তা ফাতেমা আক্তার, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূইয়া, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. তৌফিকুল হক, রায়পুরা উত্তর ও দক্ষিণ শাখার জামায়াতের আমিরসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, সচেতনতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ এক গণজাগরণের প্রতিচ্ছবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host