1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে কম্বল বিতরণ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:56 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে কম্বল বিতরণ

  • Update Time : Sunday, March 10, 2024
  • 378 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় (বিশেষ চাহিদা সম্পন্ন) প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাষা সৈনিক বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশনের অর্থায়নে  কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (১০মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

রায়পুরা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.  তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়াতলী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল।

এসময় রায়পুরা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য মো. সুলতান উদ্দিন সরকার, প্রেসক্লাবের সভাপতি এম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক, ইউপি সদস্য আসাদ মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বিদ্যালয়ের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বিনোদনের মাধ্যমে সুশিক্ষিত করার জন্য পাশে থাকার প্রয়াস ব্যক্ত করেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে  উপস্থিত সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host