1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় ভারসাম্যহীন নারীকে ধর্ষণ; ধর্ষক পলাতক  - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:13 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় ভারসাম্যহীন নারীকে ধর্ষণ; ধর্ষক পলাতক 

  • Update Time : Tuesday, March 18, 2025
  • 153 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা উপজেলার হাসিমপুরে ভারসাম্যহীন এক নারীকে টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে ধর্ষণ করেছে হাশিমপুর বাজারের মাংস ব্যবসায়ী আব্দুল খালেক।

প্রত্যক্ষ দর্শিরা জানান, সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত অনুমান ১২টা থেকে ১টার ভিতরে এই ঘটনাটি ঘটেছে।

খালেক উপজেলার রায়পুরা ইউনিয়নের সাহের খোলা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান এর আগেও খালেক মিয়া বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের জন্য দীর্ঘদিন জেল খেটে আসছেন।

প্রত্যক্ষদর্শী শাহ আলম সরকার ও বাজার পাহাড়াদার শান্তি ফকিরসহ আরো একাধিক ব্যাক্তি জানান, গত রাতে হঠাৎ কসাই খালেক মিয়ার দোকান ঘর থেকে মেয়েলী কন্ঠ ও অস্বাভাবিক শব্দে মানুষ জড়ো হতে থাকে, পরে খবর পেয়ে আমরাও সেখানে যায়। গিয়ে দেখি কসাই খালেক মিয়ার অনৈতিক কর্ম কান্ড তার দোকানের সাটারের নিচ দিয়ে অনেকেই ভিডিও ধারণ করতেছে।

পরে আমরা খালেক মিয়াকে ডাকাডাকির আরো ১০ থেকে ১৫ মিনিট পর খালেক মিয়াঁ দোকানের সাটার খুললে মানসিক ভারসাম্যহীন এক নারী ও খালেক মিয়াকে আটক করে হাসিমপুর বাজারের গন্যমান্য ব্যক্তিগন। পরবর্তীতে বিষয়টি থানাকেও অবহিত করা হয়।

এবিষয়ে কসাই খালেক মিয়ার বাড়িতে গিয়ে তাকে খুঁজে না পাওয়াই কোনরকম বক্তব্য নেয়া সম্ভব হয়নি, তার ব্যবহৃত  মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া গেছে। খালেক মিয়ার পরিবারের লোকজন জানান গতকাল রাতের ঘটনার পর উনি আর বাড়ীতে আসেননি।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host