1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরা ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত - Narsingdir Notun Shomoy
April 18, 2026, 10:37 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরা ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • Update Time : Monday, July 28, 2025
  • 310 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদী জেলার রায়পুরায় “রায়পুরা ফাউন্ডেশন” নামে একটি সামাজিক উন্নয়নমুখী সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে রায়পুরা উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

রায়পুরা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অজয় সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. খলিলুর রহমান সরকার, রায়পুরা উপজেলা মুক্তি যোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. মো. নজরুল ইসলাম, রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. তৌফিকুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, বশির আহম্মেদ মোল্লা, মো. মোস্তফা খান, মাহবুব আলম লিটন, সিনিয়র সহসভাপতি এসএম শরীফ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শামীমা আক্তার শিমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, “রায়পুরা ফাউন্ডেশন” একটি অরাজনৈতিক ও মানবকল্যাণে নিবেদিত সংগঠন হিসেবে কাজ করবে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দারিদ্র্য বিমোচন, নারী ও শিশুকল্যাণসহ সামাজিক বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনাই সংগঠনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভা শেষে অতিথিবৃন্দ নতুন ফাউন্ডেশনের যাত্রার জন্য শুভকামনা জানান এবং সকলে মিলে একটি উন্নত, সচেতন ও মানবিক রায়পুরা গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host