• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় কৃষকদের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ বিএনপি নেতা দীপক দত্তের ভগ্নিপতি নিখোঁজ, পরিবারে উদ্বেগ রায়পুরায় শিক্ষার্থী ওয়ালিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন রায়পুরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেলাবোতে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দিয়ে হয়রানি; প্রতিবাদে মানববন্ধন শিল্পবিপ্লবের এই যুগে যে জাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে সে জাতিই বিশ্ব নেতৃত্ব দেবে: এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় মৌলভী তায়েব উদ্দিন এতিমখানা ও আয়েশা খাতুন শিশু সদন এতিমখানা পরিদর্শন করেন মালয়েশিয়ান দাতা মুহাম্মদ মোস্তফা রায়পুরায় অদম্য মেধাবী ও শারীরিক প্রতিবন্ধী তামান্নার পড়াশোনা চালিয়ে যেতে পাশে দাঁড়ালো প্রশাসন রায়পুরায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মৌখিক ময়নাতদন্ত বিষয়ে সচেতনতামূলক সভা নরসিংদীতে গৃহবধূ সাদিয়া হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

রায়পুরায় কৃষকদের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ

Reporter Name
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের যৌথ আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, অলিপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মুক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৮ হাজার ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে এ প্রণোদনার সামগ্রী বিতরণ করা হবে। রোপা আমন প্রণোদনা কর্মসূচির আওতায় ২৩০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। এছাড়া, ২৫০০ জন কৃষককে ৩০০ গ্রাম গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।এছাড়া ১৭০ জন কৃষককে ১০ গ্রাম মরিচের বীজ ও ১০ কেজি রাসায়নিক সার, ৮০ জন কৃষককে ৫টি করে লেবু চারা ও জৈব সার এবং ৬৩২ জন কৃষকের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৫ টি করে চারা, বাঁশের খুঁটি ও জৈব সার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category