• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় হাতিম ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি লাভ করেছেন নিশাত নাফিসা রায়পুরায় ইউএনও’র কাছে খালি গায়ে এসে নতুন জামা ও অসুস্থ দিদির জন্য হুইল চেয়ার নিয়ে গেল শিশু তুলি ও কৃষ্ণ রায়পুরা থানাকে দুটি গাড়ী উপহার দিলেন সাংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন প্রতিষ্ঠার প্রথম বছরেই একেএম ইন্টারন্যাশনাল এর চমক বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধ, আদালতে মামলা রায়পুরায় দেশীয় এক নলা বন্দুক-গুলি ও ককটেল উদ্ধার রায়পুরায় ‘খাকচক প্রিমিয়ার লীগ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল রায়পুরার কাকন নদী দ্রুত খনন করা হবে: এমপি আশরাফ উদ্দিন বকুল

রায়পুরায় মৌলভী তায়েব উদ্দিন এতিমখানা ও আয়েশা খাতুন শিশু সদন এতিমখানা পরিদর্শন করেন মালয়েশিয়ান দাতা মুহাম্মদ মোস্তফা

মো. জাকারিয়া, রায়পুরা
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মো. জাকারিয়া, রায়পুরা : নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী মৌলভী তায়েব উদ্দিন এতিমখানা ও আয়েশা খাতুন শিশু সদন এতিমখানা পরিদর্শন করেছেন মালয়েশিয়ান দাতা ও সমাজসেবক মুহাম্মদ মোস্তফা। এ সময় তিনি এতিম শিশুদের খোঁজখবর নেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হন।

বৃহস্পতিবার (১১জুন) সকালে উপজেলার পাড়াতলী ইউনিয়নের আলীনগর গ্রামে অবস্থিত এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি। প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ মালয়েশিয়ান অতিথিকে ফুলেল শুভেচছা জানান।

পরিদর্শনকালে মুহাম্মদ মোস্তফা এতিমখানার আবাসন ব্যবস্থা, শিক্ষার পরিবেশ, খাদ্য ব্যবস্থাপনা এবং শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিভিন্ন দিক ঘুরে দেখেন। তিনি এতিম শিশুদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের লেখাপড়া ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এ সময় এতিমখানার পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং এতিম শিশুদের কল্যাণে চলমান উদ্যোগ সম্পর্কে মালয়েশিয়ান অতিথিকে অবহিত করেন।

মুহাম্মদ মোস্তফা বলেন, “এতিম শিশুদের কল্যাণে কাজ করা অত্যন্ত মহৎ একটি দায়িত্ব। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের বিত্তবানদের আরও বেশি এগিয়ে আসা প্রয়োজন। আমি এই প্রতিষ্ঠানের কার্যক্রম দেখে মুগ্ধ হয়েছি এবং ভবিষ্যতেও সহযোগিতার চেষ্টা করব।” এ সময় উপস্থিত বক্তারা বলেন, বিদেশি দাতা ও সমাজসেবীদের এমন মানবিক উদ্যোগ এতিম শিশুদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা মালয়েশিয়ান দাতা মুহাম্মদ মোস্তফার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।পরিদর্শন শেষে এতিম শিশুদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

এননস/এমনআ/জাকারিয়া 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category