• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজীবন বিএনপি করে মরতে চাওয়া সেই আ.লীগ নেতার বক্তব্যে ফুঁসে উঠেছেন বিএনপি নেতা দীপক দত্ত অসাধরন একটি কবিতা “সত্য প্রকাশে বাঁধা, লিখেছেন আবু কাওছার ঘরের ছেলে ঘরে ফিরেছে, লজ্জার কিছু নেই — আলী আহমেদ দুলু রায়পুরায় মৎস চাষি নির্বাচনে অনিয়মের অভিযোগ রায়পুরায় স্কুল ফিডিংয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এলাকাবাসীর সংবাদ সম্মেলন রায়পুরায় কৃষকদের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ বিএনপি নেতা দীপক দত্তের ভগ্নিপতি নিখোঁজ, পরিবারে উদ্বেগ রায়পুরায় শিক্ষার্থী ওয়ালিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন রায়পুরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেলাবোতে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দিয়ে হয়রানি; প্রতিবাদে মানববন্ধন

আজীবন বিএনপি করে মরতে চাওয়া সেই আ.লীগ নেতার বক্তব্যে ফুঁসে উঠেছেন বিএনপি নেতা দীপক দত্ত

Reporter Name
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও রায়পুরা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আলী আহমেদ দুলু।

গত বুধবার (১ জুলাই) রায়পুরা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। সাংবাদিক সম্মেলনে আলী আহমেদ দুলু বলেন, “আজ আমি পূর্ণাঙ্গভাবে সাংবাদিকদের মাধ্যমে বিএনপিতে যোগদান করলাম। আমি কখনোই আওয়ামী লীগ করিনি, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি।

আজীবন বিএনপি করে মরতে চাই।” দুলুর এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কারা নির্যাতিত বিএনপি নেতা, রায়পুরা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা পূজা উদযাপন ঐক্যফ্রন্টের আহ্বায়ক বাবু দীপক দত্ত।

রবিবার (৫ জুলাই) বিকেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দীপক দত্ত বলেন, আলী আহমেদ দুলুর বক্তব্যে ইতিহাস বিকৃত করা হয়েছে এবং দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করা হয়েছে। তিনি দাবি করেন, আলী আহমেদ দুলু দীর্ঘ প্রায় তিন দশক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং রায়পুরা উপজেলা কৃষক লীগের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাই তিনি কখনো আওয়ামী লীগ করেননি—এমন বক্তব্য জনগণের সঙ্গে প্রহসনের শামিল।

দীপক দত্ত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের অনুভূতিতে আঘাত করে কিংবা রাজনৈতিক ইতিহাস বিকৃত করে কেউ বিএনপিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করলে দলীয় নেতাকর্মীরা তা কখনোই মেনে নেবে না। সত্য গোপন করে জনগণকে বিভ্রান্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন বলেও তিনি জানান। এ ঘটনায় রায়পুরার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিভিন্ন মহল বিষয়টিকে স্থানীয় রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা হিসেবে দেখছেন। এবিষয়ে প্রতিক্রিয়া জানতে আলী আহমেদ দুলুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল নাম্বারটা বন্ধ পাওয়া যায়। এসময় রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক, মো. এনামুলসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন।

এননস/এমনআ/জুয়েল 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category